• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:১৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে এক লাখ টাকা জরিমানা

২৭ জুন ২০২৪ সকাল ১০:৩৯:৪৬

সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে এক লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করার দায়ে মেসার্স বিল্যাহ ট্রেডার্স’র মালিক মো. মাসুম বিল্যাহকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৬ জুন বুধবার উপজেলার ছোট কুমিরার নিমতল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেন।

Ad
Ad

এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল, চট্টগ্রাম জেলা এনএসআই’র প্রতিনিধি প্রমুখ।

Ad

গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে সরজমিনে দেখা যায় একটি আবাসিক এলাকায় প্রায় এক হাজার গ্যাস সিলিন্ডার বিপজ্জনকভাবে রাখা আছে। এছাড়াও গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির জন্য ফায়ার সার্ভিস এবং বিস্ফোরক অধিদপ্তরের কোনো লাইসেন্স তাদের ছিল না।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us