• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:২৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

২৩ জুন ২০২৪ বিকাল ০৫:২৯:৩২

বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। ২৩ জুন রোববার সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) এবং কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

জানা গেছে, নিহত রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। আর সৈকত গাভীর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামে হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ঢাকাগামী কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়ি নিয়ে যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২