• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৫:০৯ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

২১ জুন ২০২৪ রাত ০৮:০১:৪৭

শাল্লায় বানভাসীদের মাঝে পুলিশের রান্না করা খাবার বিতরণ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার কয়েকটি গ্রামে নিম্নাঞ্চলে বসবাস করা পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দি মানুষের মাঝে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর  রহমানের উদ্যোগে পুলিশের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

Ad

২১ জুন শুক্রবার সকালে গ্রামে গ্রামে গিয়ে পানিবন্দী মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

Ad
Ad

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আশ্রয়ণ কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। উপজেলার মৌরাপুর, পোড়ারপাড়,  সরসপুর , শ্যামসুন্দর স্কুল, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, মৌরাপুর, বিলপুর, প্রতাপপুর ও উজানযাত্রাপুর আশ্রয়ণ কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর  বলেন, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগে শাল্লার নিম্নাঞ্চলে বসবাস করা মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। আর এসব বানভাসী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে পৌঁছানোসহ তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শাল্লা উপজেলার পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯:৪১


জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৪১


গণভোটের গেজেট প্রকাশ
গণভোটের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:১৩

আজ সুন্দরবন দিবস
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৪:২৮


Follow Us