• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:৫০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে হাসপাতাল কর্মীর উপর হামলা, আটক ১

১২ জুন ২০২৪ রাত ০৮:২০:৩৬

সৈয়দপুরে হাসপাতাল কর্মীর উপর হামলা, আটক ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১২ জুন বুধবার ১০০ শয্যা সরকারি হাসপাতলের মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে নিষেধ করায় হাসপাতাল কর্মীর উপরে হামলা চালিয়েছে এক যুবক। এ ঘটনায় শহরের হাতিখানা এলাকার মো. বেলালের পুত্র মো. জুয়েলকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, জুয়েল নামে এক পুরুষ রোগী বুধবার সকাল দশটার দিকে হাসপাতালের মহিলা কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য দাঁড়ায়। সেখানে কর্তব্যরত হাসপাতাল কর্মী মমিনুল ইসলাম তাকে পুরুষ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বললে সে উত্তেজিত হয়ে পড়ে। বাক বিতণ্ডার একপর্যায়ে  হাসপাতাল কর্মী মমিনুলকে কিল ঘুষি মারতে থাকে। এতে মমিনুল ইসলামের নাক ফেটে যায় ও চোখে গুরুতর জখম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মমিনুল ইসলাম জানান, একটি পুরুষ রোগী মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে আসলে আমি তাকে পুরুষ কাউন্টারে যেতে বললে সে আমার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং আমাকে কিল ঘুসি মারতে থাকে। এতে আমি গুরুতর আহত হই।

সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, আমার হাসপাতালে আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। তার নাকে ও চোখে ক্ষত চিহ্ন রয়েছে। আমি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭