• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৫৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে টিলা ধস: উদ্ধার কাজে সেনাবাহিনী, ঘটনাস্থলে সিসিক মেয়র

১০ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:০৮

সিলেটে টিলা ধস: উদ্ধার কাজে সেনাবাহিনী, ঘটনাস্থলে সিসিক মেয়র

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ৩৫নং ওয়ার্ডে অতি বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারে ৭ জনের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশন উদ্ধারকারী দল।

এর মধ্যে ৩ জন মাটির নিচে আটকা পড়েন, পরবর্তীতে সেনাবাহিনীর উদ্ধারকারীর দলের তৎপরতা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মাটিচাপায় যারা নিহত হয়েছেন আগা করিম উদ্দিন (৩০), তার স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তানিম ২ বছর।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০ টায় তিনি ঘটনাস্থলে যান।

পরিদর্শন কালে তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। সিলেটে অতি বৃষ্টিপাত বেড়েছে, বর্ষাকলে টিলাধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

এদিকে সকালে বজ্রপাতে মালনীছড়া বাজারে ৪টি দোকানের মালামাল ও সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সকাল ৯টায় যুক্তরাজ্য থেকে ফিরেই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানবন্দর থেকে সরাসরি মালনীছড়া বাজারে বজ্রপাতে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭