• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০৭:২৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

পাংশায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:১০

পাংশায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুন শনিবার পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মো. জামিরুল ইসলাম (৪০) ও চুয়াডাঙ্গা জেলার গয়েশপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. সেকান্দার আলী (৩৫)।

৯ জুন রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতার জামিরুল ইসলামের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১