• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ জুন ২০২৪ সকাল ০৭:৫২:৪৯

রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহ ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত উল্লাহ মৌলবী পাড়াস্থ রেললাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। এসময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। মরদেহ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাই বোনকে একসাথে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় রেললাইনের ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবার পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০