• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৬:২৮ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

তালায় গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

৫ জুন ২০২৪ সকাল ১০:১১:১৪

তালায় গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র সোয়েব গাজী (১৮) উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র।

৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি নামক এলাকায় এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তেছিল।

এ সময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয় সে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোয়েবকে মৃত্যু ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই গাছ থেকে পরে সে মৃত্যুবরণ করেছিল বলে ধারণা করেন  তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:১২




মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৩:০৮


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১