• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪২:৫৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

৪ জুন ২০২৪ সকাল ১১:৪৫:১০

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।

৪ জুন মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন। তাদের উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

ওসি জানান, হঠাৎ মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দিয়ে ধাক্কা দেয়। একপর্যায়ে ইঞ্জিন চালু হয়ে সামনে থাকা আরেকটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগী নিহত হয়।

ওসি আরও জানান, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যায়। আমরা দু'টি কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯