• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে কৃষি মাঠ দিবস পালিত

৩ জুন ২০২৪ সকাল ০৯:০৫:১২

সাদুল্লাপুরে কৃষি মাঠ দিবস পালিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।

২ জুন রোববার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে মাঠ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মতিউল আলমের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা- রুহুল আমিন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর গাইবান্ধার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খোরশেদ আলম।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার আব্দুর রব সরকার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উচ্চ ফলনশীল ব্রি ধান-১০০ চাষাবাদের বিভিন্ন দিক তুলে ধরে অধিক ‍গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২