• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১০:৫৩ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২৮ মে ২০২৪ সকাল ০৯:৪৮:০৬

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে স্ত্রী জোছনা বালা হত্যার দায়ে স্বামী সুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২৭ মে সোমবার বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দণ্ডপ্রাপ্ত আসামি সুশীল চন্দ্রের বিরুদ্ধে করা মামলায় এ রায় ঘোষণা করেন। তবে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি স্বামী সুশীল চন্দ্র পলাতক রয়েছেন।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ জুন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদা পাড়া গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা বালাকে লাঠি দিয়ে আঘাত করলে জোছনা বালা গুরুতর আহত হয়।

Ad

এ ঘটনার পর নিহতের ভাই ফনি বর্মন বাদি হয়ে ওই দিন হাতীবান্ধা থানায় সুশীল চন্দ্রের নামে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরদিন আহত অবস্থায় জোছনা বালার মৃত্যু হয়। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে সংশোধিত হয়ে নথিভুক্ত করা হয়।

লালমনিরহাট পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন জানান, দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধি ৩০২-এ বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
৮ মার্চ ২০২৬ দুপুর ০১:২৭:৫৫





এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৪৬




Follow Us