• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৩১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খানসামায় শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী আহত

২৫ মে ২০২৪ রাত ০৮:০৩:৫১

খানসামায় শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রী আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষকের বেতের আঘাতে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম ফারিয়া (৭)। সে উপজেলার আলোকঝাড়ি  ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী  ও একই গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে স্কুল ছাত্রী মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২১ মে মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অন্যায়ভাবে তার মেয়েকে অনেক মারধর করলে গাল চিড়ে রংক্তাক্ত হয়।

ওই ছাত্রীর মা জানান, গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত সেই স্কুলের প্রধান শিক্ষক তার মেয়ের কোন প্রকার খোঁজ-খবর নেয়নি। তিনি এমন অমানবিক আচরণের বিচার দাবি করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের গাছ থেকে খেজুর পাড়ার কারণে অন্য একজনকে মারতে গেলে সে সড়ে যায়। এতে গেলে বেতের আঘাতটি ফারিয়ার গালে লাগে। অনাকাঙ্খিত এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭