• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৫৮ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে শিশুস্বর্গের নানা আয়োজন

২৩ মে ২০২৪ দুপুর ১২:১০:৪৭

সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে শিশুস্বর্গের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার রাজারপাটডাঙ্গা আশ্রয়নের সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে খেলাধুলাসহ নানা আয়োজন করে শিশুস্বর্গ ফাউন্ডেশন।

২২ মে বুধবার দিনভর ওই আশ্রয়ন প্রকল্পের মাঠে নদীর তীরে শিশুদের জন্য বিস্কুট দৌড়, ব্যাঙ লাফ, মোরগ লড়াইসহ নানা ধরনের খেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটির তরুণরা। বিভিন্ন গ্রুপে খেলায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

এ সময় উচ্ছ্বসিত শিশুদের সাথে আনন্দে মাতেন অভিভাবকরাও। তাদের জন্যেও মিউজিক্যাল বল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে দুপুরে শিশুদের জন্য খাবারের আয়োজন করে তারা। পরে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এ সময় আশ্রয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খাকছার আলম, শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান, প্রেসিডেন্ট আফিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান বলেন, ‘এই আশ্রয়নের শিশুরা বিভিন্নভাবে বঞ্চিত। আশ্রয়নটির তিনদিকে নদী বেষ্টিত। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই তাদের লেখাপড়ায় উৎসাহ জোগাতে এবং তাদের আনন্দ দিতেই আমরা এই আয়োজন করেছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০



ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯