• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৩০:৩২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ছেলের চুরির অপবাদে নির্যাতিত মায়ের রহস্যজনক মৃত্যু

২৩ মে ২০২৪ সকাল ০৮:৫৬:৪৭

ছেলের চুরির অপবাদে নির্যাতিত মায়ের রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

২২ মে বুধবার সকালে জেলা শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী।

স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মারধর ও নির্যাতন  করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা। নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরির টাকা তার মায়ের কাছে রয়েছে। তখন আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায় ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকেরা। কিন্তু সারারাত দায়ন ঘরে ফেরেনি । পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু গাছ বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

নিহত দায়নের মরদেহ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭