• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:০৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে গর্তে মিলল ২ শিশুসহ তিনজনের মরদেহ

২১ মে ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:১০

ময়মনসিংহে গর্তে মিলল ২ শিশুসহ তিনজনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর নামক স্থানে গর্ত থেকে দুই শিশু ও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ত্রিশালের রামপুর কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ মরদেহ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us