• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:৩১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে বিয়ে করতে গিয়ে বরযাত্রীসহ ভুয়া পুলিশ আটক

২১ মে ২০২৪ দুপুর ০২:৩৮:০৪

সাদুল্লাপুরে বিয়ে করতে গিয়ে বরযাত্রীসহ ভুয়া পুলিশ আটক

গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্য গোপন করে পুলিশ পরিচয় দিয়ে কনের বাড়িতে বিয়ে করতে এসে বরযাত্রীসহ ৫ জন আটক হয়েছেন।

১৯ মে রবিবার রাত ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় মনজুর রহমানের মেয়ে মিশরী খাতুনকে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ৪ জন ভুয়া সাক্ষী নিয়ে রেজাউল করিম নামের এক যুবক বিয়ে করতে আসে।

কাবিননামা রেজিস্ট্রারের সময় বরের সাক্ষীদের সাথে কাগজ পত্রের মিল না পাওয়া যায়। পরে বরের পুলিশ আইডি কার্ড দেখতে চাইলে ভোটার আইডি কার্ডের সাথে কোন মিল না থাকায় বরযাত্রীরা এলাকাবাসীর তোপের মুখে পরে। অবস্থা বেগতিক দেখে  মনজুর রহমান 999 এ ফোন করে পুলিশের সাহায্য চায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ভুয়া পুলিশসহ তার সঙ্গীদের আটক করে থানায় নিয়ে যায়। পরে মেয়ের বাবা মনজুর রহমান বাদি হয়ে থানায় গিয়ে একটি এজাহার দায়ের  করেন।

আটক ভুয়া পুলিশ গাইবান্ধা সদর থানার হাট-দাঁড়িয়াপুর জায়গিরভিটা গ্রামের হাসান আলীর ছেলে বলে জানা যায়। সে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ওই মেয়েকে বিয়ে করতে যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২