• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৬:০৬ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

১৭ মে ২০২৪ সকাল ০৭:২৪:৩৬

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব উল্লাহ কিসমত সংবাদ সম্মেলন করেছেন। ১৬ মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কোলাপাড়া সমসপুর তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপপ্রচার চালাচ্ছে। কেউ তার শ্রমিকদের কাজের টাকা দিয়েছে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় প্রচার করে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাই। উপজেলা পরিষদ নির্বাচনে আমার জনসমর্থন বেশি থাকায়  প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

আমি দোয়াত কলম মার্কা গত ১৩ মে পেয়েছি, সেদিন থেকেই প্রতিদ্বন্দী প্রার্থী মশিউর রহমান মামুন তার কর্মীদের দিয়ে হুমকী ধামকী, ভয়-ভীতি, গালিগালাজ ও আমার কর্মীদের প্রচারে বাধা দিচ্ছে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবগত করেছি। আমি শান্তি চাই, তাই এখনো কোনো অভিযোগ করিনি।

তিনি আরও বলেন, যার ভোট সে দিবে। জনগণ যাকে খুশি ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবে। একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এটাই আমার প্রত্যাশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us