• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৫:৩১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬ মে ২০২৪ সকাল ০৭:৫৯:২১

সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে খেলার মাঠে বজ্রপাতে সবুজ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ মে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।

নিহত যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের সগির মিয়ার ছেলে। সে কেন্দ্রী গ্রামের ফুটবল দলের হয়ে খেলতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ মে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে কেন্দ্রী গ্রামের একটি ফুটবল দল। খেলার মাঠে জার্সি পরে ‘প্র্যাকটিস’ করার সময় মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে গুরুতর আহত হন খেলোয়াড় সবুজ মিয়া। উপস্থিত দর্শকরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ফুটবল খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us