• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

১২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:৩২

মুন্সীগঞ্জে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ তথ্য কমিশনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আ. হাকিম।

উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) ও প্রশিক্ষক সোহানা নাসরিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুল হক ভূইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, থানা অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকতার হোসেন, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ শিক্ষক, বিভিন্ন দফতর প্রধান, উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যগণ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিবগণ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই), শিক্ষক ও সাংবাদিকসহ ৬০ জনকে নিয়ে উপজেলা পরিষদ  মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০