• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৫১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দিরাইয়ে প্রদীপ ও শাল্লায় অবনী মোহন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

৮ মে ২০২৪ রাত ০৯:১০:১১

দিরাইয়ে প্রদীপ ও শাল্লায় অবনী মোহন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই ও শাল্লা উপজেলায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. অবনী মোহন দাস।  

শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনের ৩৭ কেন্দ্রের ফলাফল অনুযায়ী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস জয়ী হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সভাপতি (বহিস্কৃত) গনেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এদিকে দিরাই উপজেলায় দোয়াত কলম প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় পেয়েছেন ৩০ হাজার ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে রঞ্জন কুমার রায় পেয়েছেন ১৯ হাজার ৯৩৬ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪