• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৫:১৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতাকে বহিষ্কার

৬ মে ২০২৪ সকাল ০৯:৪৯:৪৭

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুরের সালথার আসাদ মাতুব্বর (৪২) নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

আসাদ সালথা উপজেলা বিএনপির সদস্য।

৫ মে রোববার  সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪ মে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আসাদ মাতুব্বর। নিষেধ থাকা সত্ত্বেও এ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত  নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭