• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস, বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ

৩ মে ২০২৪ সকাল ১১:৩১:৫১

ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস, বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে।

৩ মে শুক্রবার সকালে পাহাড় ধসে যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পড়ে। এর পর থেকে ওই সড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই ভোর থেকে মাটি সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন নিজেই মাটি সরানোর কাজ তদারকি করছেন বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক যোগাযোগ বিভাগের লোকজনকে মাটি সরানোর অনুরোধ করেছি, ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।

ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে আমরা আশাবাদী ৩-৪ ঘণ্টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে। এদিকে তীব্র তাপদাহের পর ২ মে বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়িতে  হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হয়েছে। বজ্রপাতে এখন পর্যন্ত দুই নারী নিহত ও সাতজন পুরুষ আহত হয়েছেন, মারা গেছে ৩টি গবাদিপশুও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪