• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:২৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দেবিদ্বার উপজেলা পরিষদের প্রার্থী ঘোষণা

২৯ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩৭:৩৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দেবিদ্বার উপজেলা পরিষদের প্রার্থী ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী লীগের দুই নেতা। তাদের প্রার্থিতা ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

২৭ এপ্রিল শনিবার রাতে দেবিদ্বারের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের চান্দিনার কুটুম্বপুর এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ প্রার্থিতা ঘোষণা করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়ালকে বলতে শোনা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করবেন। পরে এমপি সাহেবের (এমপি আবুল কালাম আজাদ) সর্বশেষ নির্দেশেই ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, আর একজন করে প্রার্থী থাকবে। এটা আমাদের সিদ্ধান্ত। এমপি সাহেবের সিদ্ধান্ত সবাই মেনে নেবেন। আমরা আপনাদের বলবো, কে মাঠে থাকবেন, কে থাকবেন না। এসব বিষয়ে আমাদের সকল সিদ্ধান্ত রয়েছে।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সি। চেয়ারম্যান পদে মামুনুর রশীদ মামুন, লুৎফুর রহমান বাবুল ও আক্তারুজ্জামান মোল্লা, ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল কাইয়ুম, ইন্জিনিয়ার জাকির হোসেন মোল্লা ও হাজী মোসলেম উদ্দিন (মানিক ভূইয়া) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিনুর লিপি ও জুতি আক্তারের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার জানান, এটা গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত। এটা দলের সিদ্ধান্ত না। দল থেকে কাউকে সমর্থন দেয়া হয়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, এটা যার যার ব্যক্তিগত সমর্থন। এটা দলীয় সিদ্ধান্ত নয়। দল থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০