• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪২:৫২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

২৭ এপ্রিল ২০২৪ দুপুর ০১:২২:৫৩

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাক ড্রাইভার মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।

২৭ এপ্রিল শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ড্রাইভার মো. সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে।

স্থানীয়রা ভ্যান চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। নিহত ভ্যান চালক মো. মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের পিতা মকবুল হোসেনের ছেলে ও নিহত অপর যাত্রী রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে মো. আজাদ (৩৫)।

ওসি আরও জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯