• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৭:৫৩ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৪:১০

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।

Ad
Ad

মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর তাকে ১ম স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে । এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে।

Ad

এ ঘটনায় তার পিতা মতলেব আলী বাদি হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রাশেদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩৮





পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:২৪

এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪২:৪৪





Follow Us