• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩১:৪৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ৬ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ২ জন আটক

২৫ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০৮:৩০

ফরিদপুরে ৬ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ২ জন আটক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট  জাল জব্দ করেছে ফরিদপুরের কোতয়ালি নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় ২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন নর্থচ্যানেল ইউনিয়নের মো. মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও দুলার মৃধার ছেলে শিপন মৃধা।

২৪ শে এপ্রিল বুধবার  বিকেলে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান  জানান,  আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল  ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল রয়েছে। পরে আমরা অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করি। এ সময় দুই জনকে আটক করি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫