• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৯:০০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

২৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:১০:৪৯

জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: ‘সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় পরিবেশ অধিদফতরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন, জয়পুরহাট আধুনিক হাসপাতালের আরএমও ডা. শহীদ হোসেন, বিসিকের উপ-পরিচালক লিটন চন্দ্র ঘোষ, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শব্দ দূষণ রোধে সকল পর্যায়ের মানুষদের আগে সচেতন হতে হবে। ৬০ ডিসিবলের বেশি শব্দ হলে তা দূষণের আওতায় পরে। বিশেষ করে এই মাত্রার শব্দ শিশুদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। শব্দ দূষনের বিভিন্ন ক্ষতিকারক দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে শব্দ দূষণ পরিহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬


Follow Us