• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

২৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০০:৩৮

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক ও মহেন্দ্র টলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

২৪ এপ্রিল বুধবার সকালে জেলার বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায়এ দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলেন- মহেন্দ্র টলির চালক জাহিদুল ইসলাম জাহিদ (৩০) ও পথচারী নুর জাহান (৫০)। আহত তিনজনের নাম পরিচয় এখনও জানা যায় নি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবিগঞ্জ থেকে একটি ট্রাক বোদায় আসছিল। বিপরীত দিক থেকে একটি মহেন্দ্র ট্রলি দেবিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় আসলে উভয়ের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুল কবির জাহিদ ও নুরজাহানকে মৃত ঘোষণা করেন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হোসেন দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মহেন্দ্র জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬