• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৪:১৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

নগরীতে সিসিকের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

২৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:২৭

নগরীতে সিসিকের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি: নগরীর বিভিন্ন স্থানে অভিযান করেছে সিলেট সিটি করপোরেশন। ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

২৩ এপ্রিল মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেলা ১২টায় কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে সিসিক কর্তৃপক্ষ।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, সিসিকের নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার নগরীর কালীঘাট, বন্দরবাজার এবং তালতলা এলাকায় এ অভিযান চালিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা জনভোগান্তি ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করবে তাদের জরিমানার আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮