• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৪:২৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২১ এপ্রিল ২০২৪ সকাল ০৯:২৩:১৫

রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, যুগ্ম-সম্পাদক শেখর ঘোষ আপন,  সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল আলম, কার্যকরী সদস্য মো. কামাল উদ্দীন, মো. নুরউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শৈশবের ঈদ আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তবুও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈদের ভিন্ন ভিন্ন অনুভূতি সকল বয়সী মানুষের কাছে আনন্দের হিল্লোল ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে বেশ কিছু কালজয়ী গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম। কৌতুক পরিবেশন করেন কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০