• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধির উপর হামলা

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৫৭:০৭

এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধির উপর হামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিনিদিন ও এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান।

১৯ এপ্রিল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৈয়ারবিল মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের উপর হামলার একটি ভিডিও সাংবাদিক মিজানুর রহমানের হাতে আসে। এর প্রেক্ষিতে সংবাদ প্রকাশের জন্য ভিডিওটি যাচাই-বাছাই করতে জড়িতদের সাথে ১৮ এপ্রিল বৃহস্পতিবার যোগাযোগ করলে হুমকি দেন ক্ষমতাসীন দলের উপজেলা সভাপতি আওরঙ্গজেব মাতবর। এটিকে ইস্যু করে শুক্রবার পেশাগত দায়িত্ব পালনের সময় তার ক্যামরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে হামলা চালায় সভাপতির অনুগতরা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

হামলাকারীরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিনপুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিনসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন।

আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, হঠাৎ মিজানুর রহমানের উপর হামলা হচ্ছে দেখে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো গোলাম কবির বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০