• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৪৮:৩১

ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের হামলার দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ।

১৯ এপ্রিল শুক্রবার রাত ৯টায় আয়োজিত সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, মন্দিরে অগ্নি সংযোগের ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে তিনি জানান, আগুন যেভাবেই লাগুক না কেন তা তদন্তে বেরিয়ে আসবে।  

পুলিশ সুপার জানান, প্রতিমায় অগ্নি কাণ্ডের ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে রিউমার ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ রিউমারের কারণে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয়। এ ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হোসাইন, মো. সালাউদ্দিন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭