• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জের চর এককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৮ মার্চ ২০২৩ দুপুর ১২:৪২:২৬

মেহেন্দিগঞ্জের চর এককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : মেহেন্দিগঞ্জের ৩নং চর এককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ মার্চ বিকালে ৩নং চর এককরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ কর্মী সম্মেলন  অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মকিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিল আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুর রহমান। কর্মী সম্মেলন সঞ্চলনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও  ইউপি সদস্য মোঃ বেল্লাল মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ শাহ্, আঃ জব্বার কানন, দপ্তর সম্পাদক আশ্রাফ উদ্দিন খান মেনু, সহ-প্রচার ও প্রকাশনায় সম্পাদক খান মোহাম্মদ রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মনির, মোঃ সালাউদ্দিন তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগ সিনিয়র সহ-সভাপতি মনিরুল মোশের্দ রবিন, সাধারণ সম্পাদক এইচ এম নোমান , উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক পান্নু রাঢ়ী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়য়ক মোঃ ফিরোজ গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকমন্ডলী সদস্যগণ, কার্যনির্বাহী কমিটি সদস্যগণ, ৯টি ওয়ার্ড সভাপতি/সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষে দলের ত্যাগী ও পরীক্ষিত প্রবীণ-নবীন সমন্বয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের মাধ্যমে দলকে আবারও ক্ষমতা নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঢেলে সাজাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সকলকে কাজ করতে হবে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, এই বার্তা পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পরে কর্মী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান ৩নং চর এককরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সদস্যদের নাম মেহেন্দিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কমিটি ঘোষণা করা হবে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬