• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫২:০০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে ঝটিকা অভিযান, ৮ দালাল আটক

১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:৩৯:৪১

কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে ঝটিকা অভিযান, ৮ দালাল আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া এলাকায় বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

Ad

আটকরা হলো, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, আব্বাস আলী, ফারুক হোসেন, বাহাদুর, বেল্লাল, মামুন ও রফিক।

Ad
Ad

১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ২০ দিন, একজনকে ১৫ দিন, ২ জনকে ৭ দিন ও ২ জনকে ৩ দিনের কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশীদ জানান, বেশ কিছুদিন ধরে বিআরটিএ’র দালালদের নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বিআরটিএতে অভিযান চালানো হয়। টাকার জন্য দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us