• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদকাসক্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতের চেষ্টা, ছেলে কারাগারে

১৪ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৪:৫৬

মাদকাসক্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতের চেষ্টা, ছেলে কারাগারে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাদকাসক্ত অবস্থায় দিনাজপুরের খানসামায় বাবাকে ছুরিকাঘাতের চেষ্টাকালে মজিবর রহমান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। আটক যুবক বর্তমানে কারাগারে বলে জানা যায়।

১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ এপ্রিল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মজিবর রহমান (২৫) ওই এলাকার ৮০ বছর বয়সী সাবান আলী ছেলে। সে একটি এনজিওতে বর্তমানে কর্মরত রয়েছে।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদকাসক্ত অবস্থায় ওই গ্রামের সাবান আলীর ছেলে মজিবর রহমান বাবাকে গালিগালাজ করতে থাকে। সাবান আলী ছেলের এমন আচরণ সহ্য করতে না পেরে প্রতিবাদ জানালে বাপ-ছেলের মধ্যে তর্ক-বির্তকের  এক পর্যায়ে মজিবর রহমান ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করার চেষ্টা করে। এতে সাবান আলী গুরুতর আহত হন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এই সময় প্রতিবেশী শাহিন ইসলাম (২২) ও অবিল আলী (৪০) এগিয়ে আসলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিবরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তারা আরও বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি ও অনলাইন জুয়ার  কারণে ভুল্লির বাজার ও বটতলা বাজার এলাকায় এমন ঘটনা প্রায় প্রতিনিয়তই দেখা যায়।  এ কারণে এলাকায় চুরি ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গেছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, মজিবর রহমান দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে আসছে। এতে প্রায় সময়ই তাদের পরিবারে ঝগড়াঝাটি হয়। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে এদিন তার বাবা বড় দুর্ঘটনার কবলে পড়তো। এদের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অভিযুক্ত ওই ছেলের বাবা সাবান আলী বলেন, এমন ছেলের হাতে কোন বাবা নিরাপদ নয়। তাই সংশোধনের সুযোগ দিতে থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি।  

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম  বলেন, খবর পেয়ে বাবাকে ছুরিকাঘাতের চেষ্টার সময় মাদকাসক্ত অবস্থায় অভিযুক্ত যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে সকলের সহযোগিতা চান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬