• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:১৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

১৪ এপ্রিল ২০২৪ সকাল ১০:২৮:২৬

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

১৪ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র মো. শামসুল ইসলামসহ পাহাড়ি-বাঙালি ১৪টি জাতিগোষ্ঠীর নারী-পুরুষ। পাহাড়িরা তাদের নিজস্ব পেশাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনিস্ট্রিটিউটে এসে শেষ হয়। পড়ে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪