• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৫:৫৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলার চর চটকিমারার বিরোধপূর্ণ সীমানা পরিদর্শনে পুলিশ সুপার মাহিদুজ্জামান

১৩ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৮:২৪

ভোলার চর চটকিমারার বিরোধপূর্ণ সীমানা পরিদর্শনে পুলিশ সুপার মাহিদুজ্জামান

ভোলা সদর প্রতিনিধি: ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের একটি বিচ্ছিন্ন অংশ চর চটকিমারা। হটাৎ করে কোনো রকম প্রটোকল ছাড়াই চর চটকিমারা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। ১৩ এপ্রিল শনিবার বিকেলে তিনি সেখানে যান।

এসময় তার সফরসঙ্গী ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন মিয়াসহ আরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।

পরিদর্শনকালে ট্রলারযোগে পার হয়ে পুলিশ সুপার এলাকাটি ঘুরে দেখেন। এসময় ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনজামুলকে এখানকার সমস্যাগুলো তাকে অবহিত করেছেন। তবে দীর্ঘ কয়েক বছরের সীমানা বিরোধ ও এখানকার সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সে বিষয়ে কাজ করার কথা জানান পুলিশ সুপার।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরপর বিভিন্ন অপরাধ সংগঠিত হতে পারে এমন সব জায়গাগুলো পরিদর্শন শেষে পুলিশ সুপার যান চর চটকিমারার পুলিশ ক্যাম্পে যান।

এ নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, বরিশালের পুলিশ সুপারের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে চর চটকিমারার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬