• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:২৫ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে নৃত্যশিল্পীকে গণধর্ষণ, ৫ ধর্ষক গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩০:৫৭

বাগেরহাটে নৃত্যশিল্পীকে গণধর্ষণ, ৫ ধর্ষক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন।

১২ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘাটবিলা গ্রামে উপজেলা চেয়ারম্যানের পরিত্যাক্ত টিনসেড ঘরে এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফাতার করেছে।

গ্রেফতাররা হলো, আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ (১৮), নাসির মোল্লা (১৯), ও করিমের (২২)। তাদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর ও কাহালপুর গ্রামে।

গণধর্ষণের শিকার নৃত্যশিল্পীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, বাগেরহাটের ১৯ বছর বয়সী নৃত্যশিল্পী বর্তমানে জেলার ফকিরহাট উপজেলা সদরে স্বামী জাহিদ মোল্লা ও দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় এই নৃত্যশিল্পী ফকিরহাট থেকে শুক্রবার সন্ধ্যায় আমন্ত্রণ পেয়ে ধর্ষক হৃদয়ের বোনের বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে যায়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে রাত ১২টার দিকে ধর্ষকরা নৃত্যশিল্পীকে ফকিরহাটে পৌঁছে দেয়ার কথা বলে কৌশলে তার স্বামী ও নৃত্যশিল্পীকে আলাদা-আলাদা মোটরসাইকেলে তুলে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার ঘাটবিলা গ্রামে মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানার পরিত্যাক্ত টিনসেড ঘরে নিয়ে ৮ ধর্ষক মিলে প্রায় এক ঘণ্টা ধরে নৃত্যশিল্পীকে গণধর্ষণ করে।

পরে তারা ধর্ষিতা ও তার স্বামীকে মোটরসাইকেলযোগে এগিয়ে দিতে থাকলে টহল পুলিশ তাদের থামতে বলে। এ সময়ে নৃত্যশিল্পী গণধর্ষণের বিষয়টি জানালে চার ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। সকালে নৃত্যশিল্পী গণধর্ষণের ঘটনায় ৮ ধর্ষকের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আরো এক ধর্ষককে গ্রেফতার করে।  

গ্রেফতার পাঁচ ধর্ষককে বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অন্য তিন ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২