• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:২৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৪৫:১৯

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর নানীর করা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাজীরভিটা ইউনিয়নের পূর্ব সমনিয়াপাড়া গ্রামের আ. আজিজের ছেলে আ. মালেক ওরফে হৃদয় মালেক প্রায় ১৪ বৎসর পূর্বে একই এলাকার মৃত কবির হোসেনের মেয়ে শিউলী খাতুনকে (২৯) বিয়ে করেন। তাদের সংসারে ৪ জন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকতেন অভিযুক্ত মালেক।

Ad
Ad

৩ এপ্রিল বুধবার সকালে মালেক ভিকটিমকে ঘরে ডেকে আনে শরীর ম্যাসেজ করে দিতে বলে। শরীর ম্যাসেজের একপর্যায়ে ফাঁকা বাড়িতে কৌশলে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। পাশের বাড়িতে কাজ সেরে ঘরে ফিরে মায়ের চোখে এ দৃশ্য ধরা পড়ে। পরে থানা পুলিশের দ্বারস্থ হলে অভিযান চালিয়ে এলাকা থেকে অভিযুক্ত মালেককে গ্রেফতার করা হয়।

Ad

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। সেইসাথে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম।

হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর সরকার জানান, বিষয়টি জানতে পেরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিকটিমের পরিবারে সাথে কথা বলি। পরিবারের সবাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে যৌনাচারে আসক্ত। অভিযুক্ত মালেককে জিজ্ঞাসা করা হলে সেও বিষয়টি স্পষ্ট করে। সকল কিছুর ভিত্তিতে অভিযুক্তর বিরুদ্ধে থানা পুলিশকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us