• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৯:০৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

হিজলায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

৫ মার্চ ২০২৩ সকাল ১১:৪১:৪০

হিজলায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি চাইনিজ গিয়ার চাকুসহ কামাল হোসেন (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে হিজলা থানার পুলিশ।

Ad

৩ মার্চ শুক্রবার গভীর রাতে উপজেলার মেমানীয়া ইউনিয়নের চর বাদুড়ী নামক গ্রামের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

কামাল উপজেলার মেমানীয়া ইউনিয়নের চর মেমানীয়া এলাকার বাসিন্দা। সে ঢাকার টঙ্গী এলাকায় থেকে ইলেকট্রনিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের সময় পিস্তল বের করে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। ভয় পেয়ে কামালের শ্বশুর বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান।

এ খবর পেয়ে ওই রাতেই শ্বশুর বাড়ি থেকে অভিযান চালিয়ে কামালকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও চাইনিজ চাকুসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে হিজলা থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন, ঢাকার টঙ্গী থেকে অস্ত্র নিয়ে মেমানীয়া ইউনিয়নে চর বাদুড়ী নামক স্থানে শ্বশুর বাড়িতে এক যুবক অবস্থান করছিলো। গোপন সংবাদের মাধ্যমে কামালকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us