• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১২:০৪ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

৪ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫২:২৭

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ৯ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত কুষ্টিয়ার ১২ জন গণমাধ্যমকর্মী এবার ১ লাখ ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সহ-সভাপতি শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার ও নির্বাহী সদস্য জাহিদুজ্জামান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯






প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭