• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

উখিয়ায় বিট কর্মকর্তাকে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

২ এপ্রিল ২০২৪ রাত ০৮:০৭:৪৩

উখিয়ায় বিট কর্মকর্তাকে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপায় বন কর্মকর্তার হত্যাকারিদের গ্রেফাতার ও শাস্তির দাবিতে বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মরণীতে বন বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবৈধ ডাম্পার ট্রাক বন্ধের দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন পয়েন্টে সংবদ্ধ চক্র পাহাড় কাটা অব্যাহত রেখেছে। আর এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে বিট কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বনকর্মীসহ প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতে আয়োজিত মানববন্ধন শুরুতেই  বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য গত ৩১ মার্চ রোববার ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০)-সহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এসময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারিদের মাটিভর্তি ডাম্পার ট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।

নিহত মো. সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ ঘটনায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এজাহারভূক্ত ৫ নম্বর আসামি ছৈয়দ করিম (৩৫)। জব্দ করা হয়েছে ড্রাম্পার ট্রাকটিও।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০