• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১৬:১৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে ১০০ কেজি গাঁজা, আটক ২

৩০ মার্চ ২০২৪ সকাল ০৮:১২:১২

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে ১০০ কেজি গাঁজা, আটক ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে ১০০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ ।

২৮ মার্চ বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর এর নিশ্চিন্তপুর গ্রামের ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে ১০০ কেজি গাঁজাসহ ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই মাদক কারবারিকেও আটক করা হয়।

আটক হওয়া আসামিরা হলেন, ভোলা সদরের ধনীয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. রুবেল (২১) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঠাকুরতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম (৪৯)।

পুলিশ জানায়, আসামি সাইদুলের বিরুদ্ধে আগের আটটি ও রুবেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মীর রেজাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে সাইদুল ইসলাম ও রুবেল নামে দুজনকে আটক করা হয়। এসময় অ্যাম্বুলেন্স থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭



ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪১