• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বরগুনায় বিশিষ্ট ক্রীড়াবিদ বজলুর রহমানকে সম্মাননা

২৯ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৩:৪২

বরগুনায় বিশিষ্ট ক্রীড়াবিদ বজলুর রহমানকে সম্মাননা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: ৪০ বছরেরও বেশি সময় বরগুনার মাঠে বিনা পারিশ্রমিকে শিশু কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে যাওয়া জেলার বিভিন্ন সেচ্ছাসেবী কাজে এগিয়ে থাকা ওস্তাদ খ্যাত বিশিষ্ট ক্রীড়াবিদ ও স্বেচ্ছাসেবক মীর বজলুর রহমানকে জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবক সন্মাননা প্রদান করা হয়েছে।

২৮ মার্চ বৃহস্পতিবার বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক সম্মেলনে এ সন্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। প্রথমবারের মতো বরগুনার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবককে নিয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বরগুনা জেলা রোভার স্কাউটের সম্পাদক তারিক বিন আনসারি সুমনের সঞ্চালনায় ও জাগোনারীর সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

দ্বিতীয় পর্বে প্রধান হিসেবে উপস্থিত হয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি তার বক্তব্যে বলেন, ভলান্টিয়ার পুল গঠন একটি ভালো কাজ হয়েছে। এই পুল দুর্যোগ তথা যে কোন জরুরি প্রয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে এবং তিনি আন্তরিকতার সাথে সহযোগিতার কথা বলেন।

দুর্যোগ প্রবল উপকূলীয় জেলা বরগুনায় স্বেচ্ছাসেবকদের তালিকা গঠন, প্রশিক্ষণ, উপকরণ উপহারসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ ও সমন্বয়ের জন্য অক্সফামের সহোযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারী এ আয়োজন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০