• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৫৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে হারানো-চুরি যাওয়া ১০৫ মোবাইলসহ ৭ লাখ টাকা উদ্ধার

২৭ মার্চ ২০২৪ বিকাল ০৩:১৮:০০

ঝিনাইদহে হারানো-চুরি যাওয়া ১০৫ মোবাইলসহ ৭ লাখ টাকা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ৬ উপজেলা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০৫টি মোবাইল এবং বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

২৭ মার্চ বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মোবাইল ও টাকার প্রকৃত মালিকদের হাতে এসব বুঝে দেওয়া হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন, গত কয়েক মাসে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় মোবাইল চুরির ঘটনায় জিডি ও ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে ২১ জনের কাছ থেকে ৬ লাখ ৮৯ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। জিডির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭