• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:৩১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২৬ মার্চ ২০২৪ দুপুর ০২:৩১:০৫

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আল-আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৬ মার্চ মঙ্গলবার ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল-আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ৭ থেকে ৮ জনের একটি দল উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে যান। গরু নিয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন।

Ad

এ সময় গরু চোরকারবারিরা পালিয়ে নীতপুর সীমান্ত বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২নং এলাকা থেকে বিএসএফের সদস্যরা আল-আমিনের মরদেহ নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নে ইত্যেমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us