• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:০২:৪২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

কিশোরকে বাঁচাতে গাড়ি চাপায় প্রাণ গেলো ব্র্যাক কর্মীর

২৫ মার্চ ২০২৪ বিকাল ০৫:১৮:১২

কিশোরকে বাঁচাতে গাড়ি চাপায় প্রাণ গেলো ব্র্যাক কর্মীর

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় ব্র্যাক কর্মী মোস্তাফিজুর রহমান (২৭) নিহত হয়েছে। ২৫ মার্চ সোমবার সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ি-শেরপুর মহাসড়কের নলজোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের তিনআনী শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের নলজোরা বাজার অতিক্রম করে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। এসময় রং সাইডে আসা বাইসাইকেল আরোহী কিশোরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। একই সময়ে অন্য পাশে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১