• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৩:২৮ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে মরা গরুর মাংস বিক্রি, ২ সহোদর কসাই আটক

২৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০৭:০৪

বাগেরহাটে মরা গরুর মাংস বিক্রি, ২ সহোদর কসাই আটক

বাগেরহাট প্রতিনিধি: পবিত্র রমজান মাসে বাগেরহাটের শরণখোলা উপজেলায় মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রির অপরাধে ২ সহোদর কসাইকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আলামীন।

২৪ মার্চ রোববার সকালে স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়।

পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মণ মরা গরুর মাংস, মাথা, চামড়া ও নাড়ি-ভুড়িসহ ২ সহোদর কসাইকে আটক করেছে। অভিযানকালে তাদের অপর ভাই হালিম পালিয়ে গেছে।

আটক দুজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৫৭



পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:৫৩

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৩৮



দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:৫২