• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৪:০৭ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রস্তুতি সভা

২০ মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৪:৪৯

নরসিংদীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রস্তুতি সভা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ বুধবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বাচিপের আহবায়ক ডাক্তার সারোয়ার হোসেন শুভ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন রনি।

সভায় বক্তারা বলেন, চিকিৎসা কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাচিপ বাংলাদেশে চিকিৎসকসহ সকলের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। আমারা নরসিংদী জেলা স্বাচিপ প্রত্যেকে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। সকলের বিপদে একজোট হয়ে সহযোগীতা করবো। চিকিৎসক, কমকর্তা, কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও ডা. মাহমুদুল কবীর বাশার কমল, জেলা হাসপাতালের আরএমও ডা.পলাশ মোল্লা, বিমএর সাবেক সভাপতি এটিএম গোলাম দস্তগীরসহ জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮



অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪






Follow Us