• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৫:১৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

১৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

১৮ মার্চ ২০২৪ সকাল ০৭:৩৫:১২

১৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ১৭ মার্চ রোববার বেলা পৌনে ২টায় কুমিল্লার হাসানপুর স্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ৯টি বগি উল্টে ঢাকা–চট্টগ্রাম ডাবল রেললাইনের উভয় পাশে ছড়িয়ে পড়ে।

বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

১৮ মার্চ সোমবার ভোর সাড়ে ৪টায় ট্রেন চলাচল উপযোগী করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর চলাচল স্বাভাবিক ঘোষণা করা হলে লাকসাম থেকে সব ট্রেন নাঙ্গলকোট স্টেশনে নিয়ে আসা হয়। পরে ভোর ৫টায় ডাউন কক্সবাজার এক্সপ্রেস চলাচল শুরু করে। পর্যায়ক্রমে ডাউন সূবর্ণা, ডাউন সাগরিকা এবং পরে আপ সোনার বাংলা আপ কক্সবাজার চলাচল করবে।

রেলের এ কর্মকর্তা আরও বলেন, বিজয় এক্সপ্রেসের উদ্ধারকাজ শেষ হতে দু-একদিন সময় লাগতে পারে। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার উপযোগী করা হয়েছে। দুই লাইনের ট্রেনই ডাউন লাইন দিয়ে চলাচল করবে। আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে লাইন তৈরি করা লাগতে পারে। কবে নাগাদ তা ঠিক করা হতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৭ মার্চ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস ট্রেন। দুপুর পৌনে ২টাই কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। ফলে গতি কমে আসা ইঞ্জিনকে পেছন থেকে আবার ধাক্কা দেয় বগিগুলো। এতে একে একে ৯টি বগি যাত্রী নিয়ে পড়ে যায় রেললাইনের পাশে। এ ঘটনায় ১০ জনেরও বেশি যাত্রী আহত হন। তাদের প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪